আজ ১ নভেম্বর। ১৯৫২ সালের এই দিনে সফল থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় ৭০০ গুণ বেশি শক্তিশালী বোমাটির পরীক্ষার মধ্য দিয়ে শীতল যুদ্ধের থার্মোনিউক্লিয়ার অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এ দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

৯৯৬: রোমান সম্রাট অটো তৃতীয়ের দান করা দলিল থেকে ‘অস্ট্রিয়া’ নামের উৎপত্তি হয়।

১৫১২: সাধারণ জনগণ ভ্যাটিকান প্রাসাদের সিস্টিন চ্যাপেলের ছাদের উপর মিকেলাঞ্জেলো আঁকা ফ্রেস্কোচিত্র দেখার সুযোগ পায়।

১৬১১ - লন্ডনের হোয়াইটহল প্যালেসে মঞ্চস্থ হয় উইলিয়াম শেক্সপিয়ারের ‘টেমপেস্ট’

১৭৫৫ - পর্তুগালের লিসবনে ভূমিকম্পে ৬০ হাজার লোকের মৃত্যু হয়।

১৭৬৫: স্ট্যাম্প আইন কার্যকর।

১৯২২: তুরস্কের সুলতানত ব্যবস্থা বিলুপ্ত করার ভোট গ্রহণ করে।

১৯৪৫: কৃষ্ণাঙ্গ পাঠকদের জন্য ম্যাগাজিন এবনি প্রকাশিত হয়।

১৯৫০: মার্কিন প্রেসিডেন্ট হ্যাসি এস ট্রুম্যানকে হত্যাচেষ্টা করে পুয়ের্তো রিকান জাতীয়তাবাদীরা।

১৯৬৭: ক্ল্যাসিক চলচ্চিত্র কুল হ্যান্ড লুক মুক্তি পায়।

১৯৮১: অ্যান্টিগা ও বার্বুডা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩: মাস্ট্রিখ্ট চুক্তি কার্যকর হয়ে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

১৯৯৪: নাসা তার উইন্ড স্পেসক্রাফট উৎক্ষেপণ করে।

১৯৯৭: টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে টাইটানিক চলচ্চিত্রের প্রথম পাবলিক স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।

২০২৩: ফ্র্যাঞ্চাইজির প্রথম ওয়ার্ল্ড সিরিজ জেতে টেক্সাস রেঞ্জার্স ।

জন্ম

১৮৮০: শোলেম আশ; ইডিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কথাসাহিত্যিক।

১৮৮৯: হান্না হ্যোখ, জার্মান শিল্পী।

১৯৪৪: রফিক আল হারিরি, লেবাননেনর প্রধানমন্ত্রী।

১৯৬০: টিম কুক, মার্কিন বিজনেস এক্সিকিউটিভ

১৯৭৩: ঐশ্বরিয়া রাই বচ্চন

মৃত্যু

১৯৮৫: ফিল সিলভার্স, মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী

১৯০৩: থিওডর মমসেন, জার্মান ইতিহাস ও ভাষাতত্ত্ববিদ।

২০০৬: উইলিয়াম স্টাইরন, মার্কিন লেখক