আজ ১৫ নভেম্বর। ১৯৮৮ সালের এ দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) চেয়ারম্যান ইয়াসির আরাফাতের নেতৃত্বে আলজিয়ার্সে অনুষ্ঠিত ফিলিস্তিন জাতীয় কাউন্সিল ওয়েস্ট ব্যাংক ও গাজা উপত্যকায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এছাড়াও আজকের দিনে ঘটেছে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯২ : ক্রিস্টোফার কলম্বাস প্রথমবার তামাকের উল্লেখ করেন।
১৬৮৮ : প্রিন্স উইলিয়াম তৃতীয়ের সেনাবাহিনী টরবেতে অবতরণ করে এবং ‘গৌরবময় বিপ্লব’ শুরু হয়।
১৮৩৭ : আইজাক পিটম্যান সংক্ষিপ্তলিপি পদ্ধতি চালু করেন।
১৮৯৯ : দক্ষিণ আফ্রিকায় বুর যোদ্ধাদের হাতে সংবাদদাতা উইনস্টন চার্চিল আটক হন।
১৯০৪ : কিং জিলেট তার ক্ষুরের ফলার নকশার পেটেন্ট নেন।
১৯৪০ : জার্মান বাহিনীর বোমা হামলায় ইংল্যান্ডের কোভেন্ট্রি নগরীর বড় অংশ ধ্বংস হয়।
১৯৭৬ : সিরিয়ার সেনাবাহিনী বৈরুত নগরী দখল করে।
১৯৮৮ : আলজিয়ার্সে ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার ঘোষণা দেয়া হয়।
১৯৯৫ : মহাকাশযান আটলান্টিস রুশ কক্ষপথ স্টেশন মির এর সঙ্গে যুক্ত হয়।
জন্ম
১৭৩৮ : উইলিয়াম হার্শেল, ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী।
১৮৮৭ : জর্জিয়া ও কিফ, মার্কিন শিল্পী।
১৯৩০ : জে জি ব্যালার্ড, ব্রিটিশ সাহিত্যিক।
মৃত্যু
১৬৩০ : জোহানেস ক্যাপলার, জ্যোতির্বিজ্ঞানী।
১৯৫৮ : টাইরন পাওয়ার, অভিনেতা।










