আজ ৪ মে। ৫৪ বছর আগের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর কেন্ট স্টেট ইউনিভার্সিটিতে ন্যাশনাল গার্ডের গুলিতে ভিয়েতনাম যুদ্ধের বিপক্ষে বিক্ষোভ করা চার শিক্ষার্থী নিহত হন। আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম একটি ঘটনা এটি। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে আরো বেশ কিছু বিশেষ ঘটনা। জন্মগ্রহণ করেছেন খ্যাতিমান ব্যক্তিত্বরা, আবার কেউ কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা।

উল্লেখযোগ্য ঘটনাবলি:

  • ১৪৭১: টিউকসবেরি যুদ্ধে প্রিন্স এডওয়ার্ড নিহত হলে এডওয়ার্ড চতুর্থ আবার রাজসিংহাসনে বসেন।
  • ১৫৩৫: ইংল্যান্ডের চার্টারহাউস মঠের পাঁচজন কার্থুসিয়ান সন্ন্যাসী রাজাকে চার্চ প্রধান হিসেবে স্বীকার না করায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হন।
  • ১৭৭৬: রোড আইল্যান্ড ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৭৮: টমাস এডিসনের আবিষ্কৃত ফোনোগ্রাফ প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হয়।
  • ১৮৯৬: লন্ডন ডেইলি মেইল পত্রিকার প্রথম প্রকাশনা হয়।
  • ১৯০৪: মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে।
  • ১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ডসে জার্মান বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে।
  • ১৯৪৯: বেনফিকার বিপক্ষে খেলে ফেরার সময় এ.সি. টরিনো দলের ৩১ জন বিমান দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৫৩: ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি’ উপন্যাসের জন্য আর্নেস্ট হেমিংওয়ে পুলিৎজার পুরস্কার লাভ করেন।
  • ১৯৭০: যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে গুলি চালিয়ে চারজন শিক্ষার্থী নিহত হন।
  • ১৯৭৯: যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মার্গারেট থ্যাচার নিযুক্ত হন।
  • ১৯৮২: ফকল্যান্ড যুদ্ধ চলাকালে আর্জেন্টিনার মিসাইল হামলায় ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস শেফিল্ড ডুবে যায়।
  • ১৯৮৯: নাসা ভেনাস অভিযানের জন্য ম্যাগেলান মিশন উৎক্ষেপণ করে।
  • ১৯৯০: লাটভিয়া স্বাধীনতার পক্ষে ভোট দেয়।

জন্ম:

  • ১৭৯৬: হোরাস মান, মার্কিন শিক্ষাবিদ।
  • ১৯২৮: হোসনি মোবারক, মিশরের রাষ্ট্রপতি।
  • ১৯২৯: অড্রে হেপবার্ন, ব্রিটিশ অভিনেত্রী।
  • ১৯৫৮: কিথ হ্যারিং, মার্কিন শিল্পী।
  • ১৯৮৯: রোরি ম্যাকিলরয়, নর্দার্ন আইরিশ গলফার।

মৃত্যু:

  • ১৯৮০: যোসেপ ব্রোজ টিটো, ইউগোস্লাভিয়ার নেতা।
  • ১৯৮৪: ডায়ানা ডর্স, ব্রিটিশ অভিনেত্রী।
  • ২০১২: অ্যাডাম ইয়াউচ, আমেরিকান র‍্যাপার ও অধিকারকর্মী।