আজ ২৪ জুন। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা:
১৩৪০ - স্লুইসের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী ফরাসিদের পরাজিত করে।
১৪৪১ - হেনরি ষষ্ঠ ইংল্যান্ডে ইটন কলেজ প্রতিষ্ঠা করেন।
১৫২৭ - চিকিৎসা শাস্ত্রের প্রচলিত পদ্ধতির প্রতিবাদে প্যারাসেলসাস বাসেলে পাঠ্যবই পুড়িয়ে দেন।
১৭১৭ - লন্ডনে প্রথম ফ্রিম্যাসন্স গ্র্যান্ড লজ প্রতিষ্ঠিত হয়।
১৮১২ - নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী রাশিয়া আক্রমণ করে।
১৮৯৪ - আধুনিক অলিম্পিক গেমস প্রতি চার বছর অন্তর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
১৯০১ - প্যারিসে পাবলো পিকাসোর প্রথম চিত্রপ্রদর্শনী উদ্বোধন হয়।
১৯১৬ - মেরি পিকফোর্ড প্রথম নারী চলচ্চিত্র তারকা হিসেবে এক মিলিয়ন ডলারের চুক্তি করেন।
১৯৩২ - থাইল্যান্ডে এক অভ্যুত্থানের মাধ্যমে শতাব্দীপ্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৪৮ - সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিনে সড়ক, রেল ও জলপথে অবরোধ আরোপ করে।
১৯৮৩ - সালি রাইড মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসেন, যিনি প্রথম মার্কিন নারী মহাকাশচারী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।
১৯৯৫ - জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়ে রাগবি বিশ্বকাপ জেতে।
১৯৯৯ - এরিক ক্ল্যাপটন তার ১০০টি গিটার নিলামে তোলেন। আর এই নিলাম থেকে তিনি তার মাদক নিরাময় কেন্দ্রের জন্য প্রায় ৫০ লাখ ডলার সংগ্রহ করেন।
জন্ম
১৫৪২ - সেন্ট জন অব দ্য ক্রস, স্প্যানিশ ধর্মতাত্ত্বিক।
১৮৪২ - অ্যামব্রোস বিয়ার্স, মার্কিন সাহিত্যিক।
১৮৯৫ - জ্যাক ডেম্পসি, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯৭৯ - মিন্ডি কালিং, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।
১৯৮৭ - লিওনেল মেসি, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯০৮ - গ্রোভার ক্লিভল্যান্ড, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।
১৮৯৪ - মারে ফ্রাঁসোয়া সাদি কারনো, ফ্রান্সের প্রেসিডেন্ট।









