আজ ১৬ এপ্রিল, ২০২৫। ইতিহাসের পাতায় আজকের দিনের কিছু বিশেষ ঘটনা হলো—

উল্লেখযোগ্য ঘটনাবলি:

১৭৪৬: ব্রিটিশদের মাটিতে শেষ যুদ্ধ হয়। ডিউক অব কাম্বারল্যান্ডের অধীনে রাজকীয় সৈন্যরা চার্লস এডওয়ার্ড স্টুয়ার্টের জ্যাকোবাইট সেনাবাহিনীকে পরাজিত করে।

১৮৫৪: ফ্রাঞ্জ লিজ্টের সিম্ফোনিক কবিতা ‘মাজেপ্পা’ এর প্রিমিয়ার হয়। একই দিনে, এল সালভাদরের সান সালভাদর ভূমিকম্পে ধ্বংস হয়।

১৯১৭: লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে রুশ বিপ্লবে যোগ দেন। এ সময় তিনি এপ্রিল থিসিস জারি করে সোভিয়েতদের ক্ষমতা দখলের আহ্বান জানান।

১৯৪৫: ব্রিটিশ ও কানাডিয়ান বাহিনী ডাচ শহর আর্নহেমকে মুক্ত করে। একই দিনে, রেড আর্মি বার্লিনের ওপর আক্রমণ শুরু করে ও মার্কিন সেনারা নুরেমবার্গ প্রবেশ করে।

১৯৬৩: আগস্টে সংঘটিত 'দ্য গ্রেট রবারি' বা, কুখ্যাত ট্রেন ডাকাতির জন্য ১২ জনকে মোট ৩০৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।

১৯৭২: নভোচারী জন ইয়ং, কেন ম্যাটিংলি ও চার্লস ডিউককে নিয়ে অ্যাপোলো ১৬ চাঁদের উদ্দেশে যাত্রা করে।

১৯৭৫: কম্বোডিয়ার খেমার রুজ নমপেন দখল করে।

২০০১: সাউথেন্ড ইউনাইটেডের ডিভিশন ৩-এর ম্যাচে রেফারি মাইক নর্থ মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

২০১০: আইসল্যান্ডের এজজাফিয়াল্লাজোকুলের অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে ইউরোপের বেশিরভাগ আকাশসীমা বন্ধ করে দেয়া হয়।

জন্ম:

১৮৮৯: চার্লি চ্যাপলিন, কিংবদন্তী ইংরেজ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হাসির জাদুকর।

১৯৪০: ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট।

১৯৪৭: কারিম আব্দুল-জাব্বার, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

১৯৫২: বিল বেলিচিক, আমেরিকা ফুটবল কোচ।

মৃত্যু:

১৯৯১: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ডেভিড লিন।

২০০১: দ্য রামোনসের গায়ক জোয়ি রামোন