আজ ২৪ এপ্রিল, ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন খ্যাতিমান ব্যক্তিত্বরা, আবার কেউ কেউ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা:
উল্লেখযোগ্য ঘটনাবলি:
- ১৭৯৩ : ফরাসি বিপ্লবী জঁ-পল মারাত বিপ্লবী ট্রাইব্যুনাল কর্তৃক খালাস পান।
- ১৮৮৮ : জর্জ ইস্টম্যান কর্তৃক বিখ্যাত কোডাক কোম্পানির প্রতিষ্ঠা।
- ১৯১৬ : ডাবলিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ রিপাবলিকানদের ইস্টার বিদ্রোহের শুরু হয়।
- ১৯২৯ : ইংল্যান্ড থেকে ভারতে প্রথম সরাসরি বিমান যাত্রা শুরু হয়েছিল।
- ১৯৫০ : মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের মার্কিন সরকারে কমিউনিস্ট না থাকার ঘোষণা ও জর্ডান কর্তৃক পশ্চিম তীর অধিগ্রহণ করা হয়।
- ১৯৬১ : দীর্ঘ ৩৫০ বছর পর ১৬২৮ সালে ডুবে যাওয়া সুইডিশ যুদ্ধজাহাজ উদ্ধার করা হয়।
- ১৯৬৭ : সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান সয়ুজ-১ বিধ্বস্ত হয়। এতে নভোচারী ভ্লাদিমির কোমারভের মৃত্যু ঘটে। এ ঘটনাকে মহাকাশে প্রথম কোনো মানুষের প্রাণহানি হিসেবে নথিভুক্ত করা হয়।
জন্ম:
- ১৯৩০ : রিচার্ড ডোনার, মার্কিন পরিচালক।
- ১৯৩৪ : শার্লি ম্যাকলেইন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৪২ : বারব্রা স্ট্রাইস্যান্ড, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, পরিচালক, প্রযোজক।
- ১৯৭৩ : শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।
- ১৯৮২ : কেলি ক্লার্কসন, মার্কিন গায়িকা ও গীতিকার।
মৃত্যু:
- ১৯৭৪ : বাড অ্যাবট, মার্কিন কৌতুক অভিনেতা।
- ১৯৭৫ : পিট হ্যাম, ব্যাডফিঙ্গারের ওয়েল্স্ সঙ্গীতশিল্পী ও গীতিকার।
- ১৯৯৩ : অলিভার টাম্বো, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা।
- ২০০১ : আল হিবলার, মার্কিন জ্যাজ সঙ্গীতশিল্পী।










