আজ ১১ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৫২১ : পোপ লিও দশম ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরিকে ‘ডিফেন্ডার অফ দ্য ফেইথ’ উপাধিতে ভূষিত করেন।
১৭৩৭ : ভয়াবহ ভূমিকম্পে কলকাতার অর্ধেক অঞ্চল ধ্বংস হয়। এতে প্রাণ হারান প্রায় তিন লাখ মানুষ।
১৭৯৭ : ব্রিটিশ নৌবাহিনী নেদারল্যান্ডসের নৌবহরকে পরাজিত করে।
১৮৬৪ : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দাসপ্রথা বিলুপ্ত করা হয়।
১৮৮১ : ডেভিড হিউস্টন ক্যামেরার রোল ফিল্মের পেটেন্ট পান।
১৮৯৯ : দক্ষিণ আফ্রিকার বুররা ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৩৯ : আলবার্ট আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা সম্পর্কে জানান।
১৯৪৫ : চীনে কুওমিনতাং সরকার ও কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৬২ : পোপ জন তেইশের উদ্যোগে দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিল শুরু হয়। এটি তিন বছর পর্যন্ত স্থায়ী ছিল।
১৯৮২ : ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির যুদ্ধজাহাজ ‘মেরি রোজ’ ৪৩৭ বছর পর সাগরের তলদেশ থেকে উদ্ধার করা হয়।
১৯৮৬ : রোনাল্ড রিগান ও মিখাইল গরবাচভের মধ্যে আইসল্যান্ডের রেইকিয়াভিকে ঐতিহাসিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৯৫ : মার্কিন র্যাপার টুপাক শাকুর জামিনে মুক্তি পান এবং ডেথ রো রেকর্ডসের সঙ্গে তিন অ্যালবামের চুক্তি স্বাক্ষর করেন।
২০০৬ : মার্কিন গায়িকা ম্যাডোনা মালাউইয়ের এক বছরের শিশু ডেভিড বান্দাকে দত্তক নেন।
জন্ম
১৯৩৭ : ববি চার্লটন, ব্রিটিশ ফুটবল খেলোয়াড় ও কোচ।
১৯৪২ : অমিতাভ বচ্চন, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৭ : ডন ফ্রেঞ্চ, ওয়েলসের অভিনেত্রী।
১৯৬১ : স্টিভ ইয়াং, মার্কিন ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
১৮৯৬ : আন্তোন ব্রুকনার, অস্ট্রীয় সংগীতকার।
১৯৬১ : চিকো মার্কস, মার্কিন কৌতুক অভিনেতা।
১৯৬৩ : ইদিত পিয়াফ, ফরাসি গায়িকা।
১৯৬৩ : জ্যঁ ককতো, ফরাসি কবি ও লেখক।










