আজ ২৬ এপ্রিল, ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এর মধ্যে রয়েছে ৩৯ বছর আগের ঘটে যাওয়া চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনাও। তবে এছাড়াও একই দিনে জন্মগ্রহণ করেছেন বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্বরা, আবার কেউ কেউ বা পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা।

গুরুত্বপূর্ণ ঘটনাবলি:
• ১৫১৪: নিকোলাস কোপার্নিকাস প্রথমবারের মতো শনি গ্রহ পর্যবেক্ষণ করেন।
• ১৮২৮: রাশিয়া তুরস্কের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতার সমর্থনে যুদ্ধ ঘোষণা করে।
• ১৯০২: নিউটন হিথ ক্লাবের নতুন বিনিয়োগের মাধ্যমে আর্থিক সংকট থেকে রক্ষা পায়। পরে এর নাম পরিবর্তন করে ম্যানচেস্টার ইউনাইটেড রাখা হয়।
• ১৯৩৭: স্পেনের গুয়ের্নিকা শহর জার্মান লুফটওয়াফের বোমা হামলায় ধ্বংস হয়।
• ১৯৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের ভিশি সরকারের নেতা মার্শাল পেতাঁ দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হন।
• ১৯৮৬: চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে।

জন্ম:
• ১৭৯৮: ইউজিন ডেলাক্রোয়া, ফরাসি চিত্রশিল্পী।
• ১৮৮৯: লুডউইগ উইটগেনস্টাইন, ব্রিটিশ দার্শনিক।
• ১৮৯৪: রুডলফ হেস, জার্মান নাৎসি নেতা।
• ১৯৩৩: ক্যারোল বার্নেট, মার্কিন কৌতুক অভিনেত্রী।

মৃত্যু:
• ১৮৬৫: জন উইলকস বুথ, মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের হত্যাকারী।
• ১৯৭৬: সিড জেমস, ব্রিটিশ কমেডি অভিনেতা।
• ১৯৮৯: লুসিল বল, মার্কিন কমেডি অভিনেত্রী।