আজ ১৩ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৩৯৯ : হেনরি অফ বোলিংব্রোক ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি হিসেবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে মুকুট পরেন।
১৭৯২ : ওয়াশিংটন ডিসিতে এক্সিকিউটিভ ম্যানশন (হোয়াইট হাউস) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
১৮৬৪ : আমেরিকান গৃহযুদ্ধের সময় মেরিল্যান্ডের ভোটাররা দাসপ্রথা বিলোপ করে একটি নতুন সংবিধান গ্রহণ করে।
১৮৮৪ : গ্রিনউইচকে বিশ্ব সময়ের মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়।
১৯২৩ : আঙ্কারাকে তুরস্কের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
১৯৩১ : লন্ডনে নোয়েল কাউয়ার্ডের নাটক ‘ক্যাভালকেড’ মঞ্চস্থ হয়।
১৯৬৩ : দ্য বিটলস লাইভ টিভি শো ‘সানডে নাইট অ্যাট দ্য লন্ডন প্যালাডিয়াম’ এ তাদের প্রথম উপস্থিতি দেখায়। এর পরে প্রেস ‘বিটলম্যানিয়া’ শব্দটি তৈরি করে।
১৯৭২ : উরুগুয়ে থেকে চিলিগামী একটি বিমান অ্যান্ডিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়। দুই মাস পর ৪৫ জন যাত্রীর মধ্যে ১৬ জনকে উদ্ধার করা হয়।
১৯৮১ : মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হন হোসনি মোবারক।
১৯৯৪ : আইআরএ এর ঘোষণার সাত সপ্তাহ পরে উত্তর আয়ারল্যান্ডের প্রধান তিনটি লয়্যালিস্ট আধা-সামরিক গোষ্ঠী যুদ্ধবিরতি ঘোষণা করে।
জন্ম
১৯২৫ : মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
১৯৪১ : পল সাইমন, মার্কিন সংগীতশিল্পী।
১৯৬২ : জেরি রাইস, আমেরিকান ফুটবল খেলোয়াড়।
১৯৭১ : সাচা ব্যারন কোহেন, ব্রিটিশ অভিনেতা।
১৯৮২ : ইয়ান থর্প, অস্ট্রেলিয়ান সাঁতারু।
মৃত্যু
১৯০৫ : স্যার হেনরি আরভিং, যুক্তরাজ্যের অভিনেতা ও প্রথম নাইট উপাধিপ্রাপ্ত শিল্পী।
১৯৭৪ : এড সুলিভান, মার্কিন টেলিভিশন উপস্থাপক।
১৯৮৮ : বিয়া বেনাডারেট, মার্কিন অভিনেত্রী ও কার্টুন চরিত্র ‘দ্য ফ্লিনস্টোনস’ এর বেটি রাবলের কণ্ঠদানকারী শিল্পী।










