আজ ২ নভেম্বর। ১৯১৭ সালের আজকের দিনে ফিলিস্তিনে ইহুদিদের আবাসন প্রতিষ্ঠায় বেলফোর চুক্তি ঘোষণা হয়। ১০৮ বছর আগের ৬৭ শব্দের এ বিবৃতি এখনো মধ্যপ্রাচ্যে সংঘাতের অন্যতম কারণ। এছাড়াও ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এ দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৮৮৯: যুক্তরাষ্ট্রের ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে নর্থ ডাকোটা ও সাউথ ডাকোটার যোগদান।
১৯১৭: ফিলিস্তিনে ইহুদিদের আবাসন প্রতিষ্ঠায় বেলফোর চুক্তি ঘোষণা হয়।
১৯৩০: তাফারি মাকনেন সম্রাট হন ও হাইলি সেলাসি নামে অভিষিক্ত হন।
১৯৩২: অস্ট্রেলিয়ান আর্টিলারি সদস্যরা এমু পাখির সঙ্গে যুদ্ধ জড়ান।
১৯৩৬: ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) টেলিভিশন চ্যানেল চালু করে।
১৯৪৯: নেদারল্যান্ডস ও ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্র হেগ চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৬০: ডি.এইচ. লরেন্সের ‘লেডি চ্যাটারলের লাভার’ বই থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার।
১৯৬৪: আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন সৌদি আরবের কিং সৌদ; তার স্থলাভিষিক্ত হন ভাই ফয়সাল।
১৯৭৬: যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমি কার্টার।
১৯৮৩: মার্টিন লুথার কিং জুনিয়রের স্মরণে জাতীয় ছুটি ঘোষণা।
১৯৮৮ : ইন্টারনেটে কম্পিউটার ওয়ার্ম অবমুক্ত করেন রবার্ট মরিস।
২০০০: মহাকাশে প্রথম আবাসিক ক্রু পৌঁছায়।
জন্ম
১৬৯৯: জাঁ-ব্যাপ্টিস্ট-সিমেওন চার্দাঁ, ফরাসি চিত্রশিল্পী।
১৭৫৫: মেরি-অ্যান্টোয়নেট, ফ্রান্সের কিং লুইস ষোড়শের স্ত্রী।
১৭৯৫: জেমস কে পোল্ক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
১৯৬৫: শাহরুখ খান, চিত্রনায়ক।
মৃত্যু
১৯৫০: জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ডের নাট্যকার।
১৯৬৩: নগো দিন দিয়েম, ভিয়েতনামের রাজনৈতিক ব্যক্তিত্ব।
২০০২: এলা ভাট: ভারতীয় নারী অধিকারকর্মী।










