আজ ১৪ এপ্রিল, ২০২৫। এ দিনে যেমন জন্ম নিয়েছেন বিখ্যাত ব্যক্তিত্ব, তেমনই ঘটেছে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা। এগুলো হলো—

উল্লেখযোগ্য ঘটনাবলি:

  • ১৭৯২ : ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৮৪১: এডগার অ্যালান পো-এর ‘মার্ডার্স ইন দ্য রু মর্গ’ নামের একটি বই প্রকাশিত হয়। এটি বিশ্বের প্রথম গোয়েন্দা উপন্যাস হিসেবে পরিচিত।
  • ১৮৬৫ : ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে জন উইল্কস বুথের গুলিতে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আহত হন।
  • ১৯৪৫: যুক্তরাষ্ট্রের সপ্তম বাহিনী জার্মানির ন্যুরেমবার্গ ও স্টুটগার্ট দখল করে।
  • ১৯৫৮ : লাইকা নামের একটি কুকুরকে স্পুটনিক-২ মহাকাশযানে পাঠানো হয়। এটি মহাকাশে ভ্রমণ করা প্রথম প্রাণী হিসেবে পরিচিত। পরবর্তীতে এই দিনে স্পুটনিক-২ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে যায়।
  • ১৯৯৯ : ন্যাটোর ভুলবশত হামলায় ৭৫ জন আলবেনীয় শরণার্থী নিহত হন।

জন্ম :

  • ১৭৪১ : জাপানের সম্রাট মোমোজোমো কিয়োটোতে জন্মগ্রহণ করেন।
  • ১৯৪০ : অভিনেত্রী জুলি ক্রিস্টি।
  • ১৯৭৭ : অভিনেত্রী সারা মিশেল গেলার।

মৃত্যু :

  • ১৭৫৯ : বিখ্যাত সুরকার জর্জ ফ্রিডেরিক হ্যান্ডেল।
  • ১৯৮৬ : বিখ্যাত ফরাসি লেখিকা সিমোন দ্য বোভোয়ার।
  • ১৯৯৫ : মার্কিন অভিনেতা ও গীতিকার বার্ল আইভস।