আজ ১৮ জুন। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা:

  • ১৮১২ : যুক্তরাষ্ট্র ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৮১৫ : নেপোলিয়ন ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ ও প্রুশীয় বাহিনীর কাছে পরাজিত হন।
  • ১৮৯৮ : যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে প্রথম বিনোদন পিয়ার চালু হয়।
  • ১৯২৮ : অ্যামেলিয়া ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ওয়েলসে অবতরণ করেন। একই দিনে দক্ষিণ মেরু অভিযানের নেতা রোয়াল্ড অ্যামুন্ডসেন আর্কটিকে উদ্ধার অভিযানে গিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৪৮ : কলাম্বিয়া রেকর্ডস ৩৩ আরপিএম রেকর্ডের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।
  • ১৯৫৩ : মিশর প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এবং মোহাম্মদ নাজিব হন দেশটির প্রথম প্রেসিডেন্ট।
  • ১৯৭৯ : যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট-টু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম:

  • ১৯০১ : রাশিয়ার রাজকন্যা আনাস্তাসিয়া।
  • ১৯২৯ : ইউর্গেন হ্যাবারমাস, জার্মান দার্শনিক।
  • ১৯৪২ : পল ম্যাককার্টনি, বিটলস ব্যান্ডের অন্যতম সদস্য।
  • ১৯৪২ : রজার ইবার্ট, খ্যাতিমান মার্কিন চলচ্চিত্র সমালোচক।
  • ১৯৭৬ : ব্লেক শেলটন, মার্কিন সংগীতশিল্পী।

মৃত্যু:

  • ১৯২৮ : রোয়াল্ড অ্যামুন্ডসেন, নরওয়েজিয়ান অভিযাত্রী।
  • ১৯৩৬ : ম্যাক্সিম গোর্কি, রুশ সাহিত্যিক।