আজ ৫ অক্টোবর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১১৪৩ : লিওনের রাজা আলফোনসো সপ্তম পর্তুগালকে একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দেন।

১২৭৪ : জাপানের তসুশিমা দ্বীপে কুবলাই খানের প্রথম মোঙ্গল আক্রমণ শুরু হয়।

১৫৫০ : চিলির কনসেপসিওন শহরের ভিত্তি স্থাপন হয়।

১৭৯৬ : স্পেন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮১৩ : কানাডার অন্টারিওতে কানাডার অন্টারিওতে টেমস নদীর যুদ্ধে টেকামসাহ নেতৃত্বাধীন যুদ্ধে মার্কিন সেনাদের কাছে পরাজিত হয় ব্রিটিশ ও তাদের সহযোগী বাহিনী।

১৯০৮ : বুলগেরিয়া তুরস্ক থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯১১ : ইতালীয় সেনারা ত্রিপোলি দখল করে।

১৯৩০ : ফ্রান্সের বোভে শহরে ঝড়ের কবলে পড়ে একটি ব্রিটিশ এয়ারশিপ বিধ্বস্ত হয়ে ৪৮ জন নিহত হয়।

১৯৪৭ : মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউস থেকে প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দেন।

১৯৬২ : লন্ডনে প্রথম জেমস বন্ড চলচ্চিত্র ‘ডক্টর নো’ মুক্তি পায়। একই দিনে ‘দ্য বিটলস’-এর প্রথম গান প্রকাশিত হয়।

১৯৬৯ : বিবিসির পর্দায় জনপ্রিয় কমেডি শো ‘মন্টি পাইথনের ফ্লাইং সার্কাস’ শুরু হয়।

১৯৮৩ : পোলিশ রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট লেচ ওয়ালেসা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৯৯ : পশ্চিম লন্ডনের প্যাডিংটন স্টেশনের কাছে ল্যাডব্রুক গ্রোভে দুটি ট্রেনের সংঘর্ষে ৩১ জন নিহত হন।

জন্ম

১৮৬২ : লুই লুমিয়ের, ফরাসি চলচ্চিত্রকার।

১৮৩০ : চেস্টার এ আর্থার, যুক্তরাষ্ট্রের একুশতম রাষ্ট্রপতি।

মৃত্যু

১৯৮৪ : লিওনার্ড রসিটার, ব্রিটিশ অভিনেতা।

১৯৯২ : এডি কেনড্রিকস, দ্য টেম্পটেশনস ব্যান্ডের ফালসেটো কণ্ঠশিল্পী।