ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং ভারত কীভাবে পরিস্থিতি দেখছে সে সম্পর্কে তার মতামত এবং উদ্বেগের কথা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউজে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীলভাবে সম্পর্ক বজায় রাখতে পারব। কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে এবং প্রধানমন্ত্রী সেই মতামত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’