মৎস্য অধিদপ্তরের কার্যক্রমের অগ্রগতি:
- চিহ্নিত জলমহাল হাওরের তালিকা প্রস্তুত; মৎস্যজীবী সংগঠন নিবন্ধন কার্যক্রম শুরুঃ ভূমি মন্ত্রণালয়ে পত্র প্রেরণ।
- জেলেদের সহায়তা: ইলিশ জেলেদের খাদ্য সহায়তা সামগ্রী প্রদান (৪০,০০০ জন); ৫৮ দিন (১৫ এপ্রিল ১১ জুন) সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাসিক হারে ভিজিএফ (চাল) বিতরণ (৩,১১,০৬২ জন); কাপ্তাই লেকে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের ২০ কেজি হারে খাদ্য সহায়তা প্রদান (২৬,৮৪৫ জন)।
- মানসম্মত মৎস্য খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে মৎস্য খাদ্য কারখানা পরিদর্শন, খাদ্যমান পরীক্ষাকরণ ও মান উন্নয়নের জন্য সুপারিশ প্রদান (৩০০টি কারখানা পরিদর্শন, ২৫০টি নমুনা পরীক্ষা)।
- ভ্যালু এডেড পণ্য তৈরি, সাপ্লাই চেইন উন্নয়ন ও সেইফটি কমপ্লায়েন্স জোরদারকরণ শীর্ষক প্রকল্প গ্রহণের নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা (০১টি প্রতিবেদন)।
- বিদ্যমান সরকারী হ্যাচারিসমূহের ডিজিটাল ডাটাবেইজ প্রস্তুত; ভৌত, কারিগরি ও অন্যান্য প্রাথমিক তথ্য সংগ্রহঃ সংস্কার, আধুনিকায়ন ও সক্রিয়করণ পরিকল্পনা গ্রহণ (১১৪টি)।

প্রাণিসম্পদ অধিদপ্তর গৃহীত কার্যক্রম:
- প্রাণিসম্পদ উন্নয়নে নীতিমালা প্রণয়ন।
- প্রাণিসম্পদ রপ্তানিমুখী খাত সৃষ্টিতে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও সরবরাহ
- পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী ফিড মিল, পোল্ট্রি শিল্প ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ খাতে বিদ্যুতের ২০% রিবেট প্রদান
- পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধ
- কোরবানিতে গবাদি পশুর প্রাপ্যতা ও সরবরাহ, খামারী ও কসাই প্রশিক্ষণ এবং কোরবানি হাটে প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ।










