বাংলাদেশ পুলিশ
- তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ও সুরক্ষা জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে নিম্নোক্ত নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছে:
- AI Based Road Transport Act Violation Detection System: এ সফটওয়্যারের মাধ্যমে ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও আইন প্রয়োগের উদ্দেশ্যে AI Based Road Transport Act Violation Detection Sys tem চালু করে ২৫টি সিগন্যাল পয়েন্টে স্থাপিত ক্যামেরা ব্যবহার করে যান চলাচল মনিটর ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশনের মাধ্যমে মামলা দায়ের কার্যক্রম শুরু হয়েছে।
- অন্য অ্যাপগুলো হলো হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম (Hotel Boarder Information System), হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম (DMP Online Training System), ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম (DMP Residence Allocation System), ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ ইত্যাদি।
এছাড়া, অন্যান্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ—র্যাব ফোর্সেস, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর সাফল্যের সাথে দেশে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিধানে সচেষ্ট রয়েছে।










