আগামী পাঁচ বছরে পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সময়াবদ্ধ (১৮০ দিন, ১ বছর, ৫ বছর) কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

১৮০ দিনের মধ্যে যেসব শূন্য পদে জনবল নিয়োগ সম্ভব সেসব শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থা ও মাঠ প্রশাসনে নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

  • অনুরূপভাবে নির্বাচনের ইশতাহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদ পূরণের তথ্য ও নিয়োগের সময়াবদ্ধ পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের জন্য পত্র দেয়া হয়েছে।
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশে ১৭০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
  • সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বিধানের জন্য অবসরোত্তর পেনশন সুবিধা প্রদানের প্রক্রিয়াটি SPFMS এবং GEMS-এর সাথে সমন্বয় করে অনলাইনভিত্তিক সমাধানের নিমিত্ত মডিউল প্রণয়ন করা হয়েছে।