ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়।

১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়।

নাগরিকগণ সকল বিভাগীয় সদর/জেলা সদর/ উপজেলা ভূমি অফিস এবং ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে পারবেন।

  • ভূমিসেবার সরকার নির্ধারিত ফিসমূহ উপজেলা /সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন /পৌর ভূমি অফিসের ৪ ফুট * ২.৫ ফুট আকারের স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে সব জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
  • নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার প্রবহমান তিনটি জলমহালের ইজারা বাতিল করা হয়েছে। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত নিয়ে ইজারা প্রদানের জন্য জলমহালের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে।
  • ২০টি (১২টি নতুন ও ৮টি ফায়ার স্টেশন পুনর্নির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় পুবাইল-গাজীপুর ফায়ার স্টেশনের জন্য গাজীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিণখান মৌজার বিভিন্ন দাগে মোট এক একর, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১২.১৪৭১ একর, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ৪র্থ পর্যায়ে (০.০০-২৪.০০ কিমি) ঢাকা জেলাধীন উত্তরা ও সাভার উপজেলায় ১৪টি মৌজায় ১৩.৪৪৪৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়েছে।
  • দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে ই-নামজারি ও সেবাগ্রহীতাদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধ করতে সরকার এখন ডিজিটাল সার্ভের পাইলটিং পরিচালনা করছে। চালু হয়েছে ২৪/৭ হটলাইন।