আন্ধারমানিক নদীর ওপর ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ চার লেনের সেতু এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সঙ্গে সংযোগকারী ৬ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের টার্মিনাল অ্যাকসেস সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আগামী বছরের শুরু থেকে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু হবে।
- পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নাধীন।
- নারীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস চালুর কার্যক্রম জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। নারী বাস সার্ভিসে চালক, সহকারী চালক ও সুপারভাইজারসহ সব কর্মী নারী হবেন। প্রাথমিকভাবে আটটি রুটে নয়টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। নারী চালক ও সহকারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
- রাজধানীর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার বাস রুট সংখ্যা কমিয়ে সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
- আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
- ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের নামিয়ে নিরাপদভাবে পরিবহন এবং প্রয়োজনীয় নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত করা হবে।
- ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে; রেজিস্ট্রেশন না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
- সড়ক দুর্ঘটনার ঘটনায় তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত, রুট পারমিট বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- ১ এপ্রিল থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তরগুলোতে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।










