প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলটিং পর্যায়ে ১০ মার্চ ২০২৬ তারিখে ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন।

এরই মধ্যে ৫৩,০৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক ২,৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে, যা নারীর অর্থনৈতিক, পারিবারিক ও সামাজিক ক্ষমতায়নের এক আন্তর্জাতিক রোল মডেল।

আগামী অর্থবছরের জুলাই থেকে তৃতীয় ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

  • এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলমান বিভিন্ন সেবামূলক ও ভাতা কার্যক্রমের পরিমাণ ও পরিধি বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো বয়স্ক ভাতার মাসিক হার ৬০০ টাকা হতে ৬৫০ টাকা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা ৫৫০ টাকা থেকে ৬৫০ টাকা, প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৮৫০ টাকা হতে ৯০০ টাকা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। নারীর পাশাপাশি শিশুদের শারীরিক-মানসিক-সাংস্কৃতিক মেধার বিকাশ ঘটিয়ে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।