পরিকল্পিত, আধুনিক ও আকর্ষণীয় নগরী গড়ে তোলার লক্ষ্যে নবসৃষ্ট উন্নয়ন কর্তৃপক্ষগুলো—রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ; নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

  • রাজউকের সেবা সহজীকরণের লক্ষ্যে Standard Order Protocol/Standard Operating Procedure প্রণয়ন করা হয়েছে।
  • রাজউক ও অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের ‘ভূমি ব্যবহার ছাড়পত্র’ শতভাগ অনলাইন করা। রাজউকের ভবন নির্মাণ অনুমোদন প্রক্রিয়া ২৪ কার্যদিবসের মধ্যে অনলাইন (OSS) করা।
  • গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন।
  • পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা-সংক্রান্ত অনলাইন সিস্টেমে কাজসমূহ বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদন এবং ঢাকা মহানগরীর পরিত্যক্ত সম্পত্তির মালিকানা নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ।
  • ঠিকাদার নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও পেপারলেস করা।