কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে—এ বিশ্বাস থেকেই কৃষিভিত্তিক বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।

গত ১০০ দিনে কয়েকটি বড় কর্মসূচির কাজ শুরু হয়েছে, যার মধ্যে তিনটি এরই মধ্যে চলমান রয়েছে। এসব কর্মসূচি যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, অর্থনীতির উন্নয়নও তত দ্রুত হবে। কিছু কর্মসূচির পরিকল্পনা ও প্রস্তুতির কাজ চলছে।

কোথাও পাইলটিংয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে, কোথাও অফিশিয়াল ও ফিল্ড ওয়ার্ক চলছে। খুব দ্রুত এসব কর্মসূচিও শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঈদের পর এসব কর্মসূচির অগ্রগতি আরো স্পষ্টভাবে তুলে ধরা যাবে। আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন ও এগিয়ে নিতে গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করি।