- চলতি ২০২৬ সালে সরকরের পাঁচ কোটি বৃক্ষ চারা রোপণের পরিকল্পণা রয়েছে। আগামী ২০২৬-২৭ থেেক ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ বিষয়ক জাতীয় সেলকে সহায়তা করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় কমিউনিটি-ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন, প্রতিষ্ঠান, বসতবাড়ি ও কৃষি বনায়ন, উপকূলীয় বনায়ন, উৎপাদনমুখী বনায়ন ও নগর বনায়ন কার্যক্রমের আওতায় প্রায় ২৫ কোটি বৃক্ষ চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- সুন্দরবনে মোট ৫১টি জৈবিক ও অজৈবিক সূচক নির্বাচন করা হয়েছে, যেখানে বন্যপ্রাণী, মৎস্য, উদ্ভিদ পুনর্জন্ম, মাটি, পানি ও বায়ুর গুণমান, দূষণ এবং শব্দমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে। বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক নিয়মিত তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান আছে, যা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে।
- চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৩০৭৯ হেক্টর দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি, টিএফএফ, নন ম্যানগ্রোভ, ২০০ হেক্টর ম্যানগ্রোভ এবং ৯২৫ সিকিমি স্ট্রিপ ও গোলপাতা বাগান সৃজনের নিমিত্ত ৯৫,১০,৩০০টি চারা রোপণের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে বাগান সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বন অধিদপ্তর কর্তৃক ৫৯টি অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৭২৬টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।
- পরিবেশ অধিদপ্তর কর্তৃক কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয়সংক্রান্ত চার লাখ লিফলেট/প্রচারপত্র বিতরণের লক্ষ্যে সব জেলা প্রশাসক, সিটি করপোরেশন, গণযোগাযোগ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
- সারা দেশের ৬৪ জেলায় একযোগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ পালন এবং একই দিনে ৬৪ জেলায় একযোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
- আমিন বাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ (ওয়েস্ট টু এনার্জি) প্লান্ট প্রকল্প বাস্তবায়নের জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ সংশোধনপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- উপকূলীয় অঞ্চলে নদীভাঙন রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়েছে।










