পদ্মা ব্যারাজ প্রকল্প
- একনেক অনুমোদন: ১৩ মে
- প্রকল্পটি বাস্তবান হলে রাজশাহী ও খুলনা বিভাগের ২৪টি জেলার নদীপারের মানুষ উপকৃত হবে। ওই অঞ্চলে সুপেয় পানির সংকট কাটবে। পাশাপাশি কমবে লবণাক্ততা, প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদীগুলো। কৃষি, মৎস্য ও পরিবেশের জন্য আসবে ইতিবাচক পরিবর্তন।
- মেয়াদ: জুন ২০২৬ থেকে জুন ২০৩৩
- সম্ভাব্য ব্যয়: ৩৩,৪৭৪ কোটি টাকা
- দৈর্ঘ্য: ২.১ কিমি
- গেট ৭৮টি
- পানি পাবে ৬২৪টি নদী
- সেচের আওতায় আসবে ১৯ লাখ হেক্টর জমি
- উৎপাদন হবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ
- চাষযোগ্য আবাদি জমি ২৮ লাখ ৭৭ হাজার হেক্টর জমি
খাল খনন
আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার ‘নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ১৮০ দিনে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ৫৪ জেলায় এ কর্মসূচি শুরু হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের খসড়া চূড়ান্তকরণ
জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি খসড়া চূড়ান্ত হয়েছে, এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে; এ আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হচ্ছে।










