খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে বছরে ছয় মাস ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল দেয়া হচ্ছে।

  • ওএমএসের আওতায় সারা দেশে ১ হাজার ১০০টি কেন্দ্রের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল, ২৪ টাকা কেজি দরে খোলা আটা এবং দুই কেজির প্যাকেট আটা ৫৫ টাকা করে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
  • ওএমএসের আওতায় দৈনিক ১ হাজার ১৯৫ টন চাল ও ১ হাজার ৪৪৩ টন আটা বিক্রি করা হচ্ছে।
  • অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ৩ মে ২০২৬ থেকে শুরু হয়েছে। ১৬ মে ২০২৬ পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে ২ হাজার ৬০৯ টন এবং চাল সংগ্রহ হয়েছে ৪ হাজার ৮০৭ টন।
  • চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার।
  • প্রতি কেজি ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান-চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও কেনা হবে।
  • এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত চলবে।