বিশেষ করে যেগুলো সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত, যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি। অন্যান্য ক্ষেত্রেও বেশ কিছু পদক্ষেপ রয়েছে, যেগুলো প্রশংসার দাবিদার। অর্থনৈতিকভাবে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, যেগুলো অন্তর্বর্তী সরকারের আমল থেকেই মোকাবেলা করতে হচ্ছে।

যেমন উচ্চ মূল্যস্ফীতি, শ্লথ প্রবৃদ্ধি, দেশী-বিদেশী বিনিয়োগের খরা, উৎপাদন ও কর্মসংস্থানে ধীরগতি ইত্যাদি। এর মধ্যে আবার অপ্রত্যাশিতভাবে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সরকার এসব চ্যালেঞ্জ তড়িত গতিতে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ফলে এগুলো এখনো পুরোপুরি সমাধান না হলেও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ব্যাংক খাতে এখনো উচ্চ নীতিসুদহার বজায় রাখা হয়েছে, যদিও মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব নেই।

ভূরাজনৈতিক কারণে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন খরচ বেড়েছে। সবমিলিয়ে বলা চলে, সরকার সূচনা ভালো হলেও কিছু চ্যালেঞ্জ দ্রুত মোকাবেলা করতে হবে।