ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফলে প্লাটফর্মটিতে অপরিচিত কেউ যোগাযোগের চেষ্টা করলে সে কথোপকথন বন্ধ করে রাখা যাবে। এতে ক্লোজ ফ্রেন্ডের তালিকায় যুক্ত থাকাদের কাছ থেকে মেসেজ, স্টোরির উত্তর, ট্যাগ ও মেনশন পাওয়া যাবে। তবে যারা অ্যাকাউন্ট ফলো করবে তারা পাবলিক পোস্টে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে। মূলত কিশোর ও অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিশ্চিতে এ ফিচার নিয়ে কাজ করছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। গিজচায়না