কোয়ালকম ও মিডিয়াটেক প্রসেসরযুক্ত বেশকিছু মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘কল অব ডিউটি: ওয়ারজোন’ গেম আর খেলা যাবে না। চলতি বছর মুক্তির পর থেকেই গেমটির পারফরম্যান্স নিয়ে হতাশার কথা জানান বেশকিছু গেমার। এন্ট্রি-লেভেল ও মিড-রেঞ্জ স্মার্টফোনগুলোয় দুর্বল পারফরম্যান্সের অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম চাহিদাপূর্ণ মোবাইল গেমটির। এ সমস্যা সমাধানে গেমের নতুন স্পেসিফিকেশন ঘোষণা করেছে ডেভেলপার ও প্রকাশক অ্যাক্টিভিশন। ফলে অনেক ব্যবহারকারীর স্মার্টফোন ওয়ারজোনের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস
কল অব ডিউটি: ওয়ারজোন চলবে না মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েডে
কোয়ালকম ও মিডিয়াটেক প্রসেসরযুক্ত বেশকিছু মিড-রেঞ্জের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘কল অব ডিউটি: ওয়ারজোন’ গেম আর খেলা যাবে না।










