চ্যাটজিপিটিতে শিক্ষাবান্ধব একটি নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। স্টাডি টুগেদার নামের সুবিধাটি কিছু চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এটি টেক্সট বক্সের ড্রপডাউন মেনু থেকে ব্যবহার করা যাচ্ছে। ওপেনএআই জানিয়েছে, ফিচারটি সরাসরি উত্তর দেয়ার বদলে ধারাবাহিক প্রশ্ন ও ব্যাখ্যার মাধ্যমে শিখতে সাহায্য করে। এটি জটিল বিষয়কে ছোট ছোট অংশে ভেঙে ব্যাখ্যা করে। গুগলের লার্নএলএমের মতো ফিচারটি শিক্ষার্থীদের হোমওয়ার্কে ‘প্রতারণা’ না করে নিজে শেখার পথে উৎসাহিত করতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। টেকক্রাঞ্চ