যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া ও আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) যৌথভাবে সংযুক্ত আরব আমিরাতে একটি গবেষণা কেন্দ্র চালু করেছে। সম্প্রতি টিআইআই জানিয়েছে, গবেষণাগারটি পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবোটিকস প্লাটফর্ম তৈরিতে মনোযোগ দেবে। এটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম এআই প্রযুক্তি কেন্দ্র, যা টিআইআইয়ের গবেষণাকে এনভিডিয়ার কম্পিউটিং শক্তির সঙ্গে যুক্ত করবে। টিআইআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজওয়া আরজ জানান, উন্নত রোবোটিকস সিস্টেমের জন্য এ কেন্দ্রে ‘থর চিপ’ ব্যবহার করা হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি হিউম্যানয়েড, চার পায়ের রোবট ও রোবোটিক আর্ম নিয়ে কাজ করছে। খবর রয়টার্স
আরব আমিরাতে এআই ও রোবোটিকস ল্যাব চালু করল এনভিডিয়া
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া ও আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) যৌথভাবে সংযুক্ত আরব আমিরাতে একটি গবেষণা কেন্দ্র চালু করেছে।










