মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারের লোগো পরিবর্তনের কথা ভাবছেন এর মালিক ইলোন মাস্ক। এক টুইট বার্তায় তিনি জানান, পর্যায়ক্রমে টুইটারের লোগো থেকে সব ধরনের পাখিকে বাদ দেয়া হবে। বার্তায় তিনি আরো জানান, যদি রাতের মধ্যে ভালো এক্স লোগো তৈরি করা যায় তাহলে সেটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। ইলোন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে বিভিন্ন পরিবর্তন এসেছে। এর মধ্যে কোম্পানির ব্যবসায়িক নাম পরিবর্তন করে এক্স করপোরেশন করা হয়েছে। রয়টার্স