ব্যবসাপ্রতিষ্ঠানের সুবিধার্থে অ্যাডভান্সড প্ল্যানে আনলিমিটেড স্টোরেজ সুবিধা চালু করেছিল ড্রপবক্স। কিন্তু এর অপব্যবহারের কারণে সুবিধাটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি। এক ব্লগপোস্টে ড্রপবক্স জানায়, ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবর্তে ক্রিপ্টো চুরি ও মাইনিংয়ের কাজে এর ব্যবহার বেশি দেখা গেছে। তাই ব্যবহারকারীদের সুবিধা ও সুরক্ষায় এ সুবিধা বন্ধ করা হচ্ছে। প্লাটফর্মটি জানায়, প্রকৃত ব্যবসায়ী গ্রাহকের তুলনায় অপরাধীরা বেশি স্টোরেজ ব্যবহার করছে, যা বাকিদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এনগ্যাজেট