দেশের বাজারে নোট ৩০ সিরিজ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফিনিক্স। এ উপলক্ষে ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করেছে কোম্পানিটি। বিভিন্ন গেমে অংশ নেয়া ও মুভি দেখাসহ নানা কিছুর মধ্য দিয়ে ভক্তরা এসব আয়োজন উপভোগ করেন।
আয়োজনের প্রথম পর্বে ইনফিনিক্সের নোট ৩০ সিরিজ ফাস্ট চার্জ ফাস্ট ফান ইভেন্টে বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে ফ্যানদের আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন বয়সী ভক্তরা নানা ধরনের গেমে অংশ নেয়ার পাশাপাশি লাইভ ও ভ্লগ করেছেন।
নোট ৩০ সিরিজের নোট ৩০ প্রো এবং নোট ৩০ মডেল দুটি অল-রাউন্ড ফাস্ট চার্জ প্রযুক্তিসম্পন্ন। নোট ৩০ প্রো-তে আছে ওয়্যারলেস চার্জিংয়ের সক্ষমতা। এতে ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জ ও ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।










