গত মাসে প্রিমিয়াম সাবস্ক্রাইবারের জন্য স্টোরিজ ফিচার চালু করে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। এক মাসের মাথায় সবার জন্য ফিচারটি উন্মুক্ত করে দিয়েছে প্লাটফর্মটি। দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে প্লাটফর্মটি সবার জন্য ফিচার উন্মুক্ত করে দিয়েছে বলে জানা গেছে। ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামে স্টোরিজ যে রকম সুবিধা দিয়ে থাকে টেলিগ্রামেও ব্যবহারকারীরা একই সুবিধা পাবে। তবে এখানে ব্যবহারকারীরা স্টোরি দেয়ার পর পুনরায় এডিট করার সুযোগ পাবেন। এতে বিভিন্ন কাস্টমাইজেশনের সুবিধাও থাকবে। গিজমোচায়না
সবার জন্য টেলিগ্রামের স্টোরিজ ফিচার চালু
গত মাসে প্রিমিয়াম সাবস্ক্রাইবারের জন্য স্টোরিজ ফিচার চালু করে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম।










