মেটার সাবেক গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান নিক ক্লেগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এসব প্রতিষ্ঠান রাজনৈতিক হস্তক্ষেপে জড়ালে মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্লেগ যুক্তরাষ্ট্রের টিকটক সংক্রান্ত চুক্তিকে প্রযুক্তি ও রাজনীতির মিশ্রণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। খবর সিএনবিসি।

তিনি আরো বলেন, বিভিন্ন দেশের কঠোর তথ্য সংরক্ষণ নীতি ইন্টারনেটের উন্মুক্ত তথ্য প্রবাহকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বৈশ্বিক প্রযুক্তি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।