সংগীতের বৈশ্বিক ডিজিটাল প্লাটফর্ম স্পটিফাই ব্যবহারকারীদের সরাসরি প্লাটফর্মের মাধ্যমে পডকাস্ট হোস্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য নতুন একটি আপডেট এনেছে। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি জানিয়েছে, এটি পডকাস্টের জন্য একটি কমেন্ট সেকশন চালু করেছে। যার মাধ্যমে নির্মাতারা এবং শ্রোতারা কোনো বাহ্যিক মাধ্যমের প্রয়োজন ছাড়াই যোগাযোগ করতে পারবেন। তবে কমেন্টগুলো প্রাইভেট করা থাকবে এবং পডকাস্ট হোস্টের অনুমোদনে তা প্রকাশিত হবে। খবর এনগ্যাজেট