ভাষা শেখার জনপ্রিয় প্লাটফর্ম ডুয়োলিংগো এবার দাবা শেখার একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছে। ব্যবহারকারী ডুয়োলিংগো কোচ ‘অস্কার’-এর সঙ্গে ছোট ছোট ম্যাচ কিংবা পূর্ণাঙ্গ খেলা খেলতে পারবে। অস্কার নামের ডিজিটাল চরিত্রটি পাঠদানে সহায়তা করবে। ডুয়োলিংগো গ্রুপ প্রডাক্ট ম্যানেজার এডউইন বডজ জানান, কোর্সটির মূল লক্ষ্য হলো দাবাকে সবার জন্য সহজ করে তোলা। ফিচারটি নতুন ও অভিজ্ঞ সব ধরনের খেলোয়াড়ের জন্যই উপযুক্তভাবে সাজানো হয়েছে। কোর্সটি শিগগিরই আইওএস ডিভাইসে ইংরেজি ভাষায় বেটা সংস্করণ হিসেবে চালু করা হবে বলে জানান তিনি। খবর দ্য ভার্জ
দাবা শেখাবে ডুয়োলিংগো
ভাষা শেখার জনপ্রিয় প্লাটফর্ম ডুয়োলিংগো এবার দাবা শেখার একটি নতুন কোর্স চালু করতে যাচ্ছে।










