এক্সবক্স কনট্রোলারে আগে থেকেই সাপোর্ট দিয়ে আসছে স্টিম। তবে প্লেস্টেশন এদিক থেকে পিছিয়ে ছিল। সম্প্রতি প্লেস্টেশন ৪ ও ৫ কন্ট্রোলারের জন্য সাপোর্ট সুবিধা চালু করেছে কোম্পানিটি। ফলে কারো কাছে যদি কম্পিউটার ও প্লেস্টেশন ৫ থাকে তাহলে স্টিমের গেম খেলার জন্য আলাদা এক্সবক্স কন্ট্রোলার কেনা লাগবে না। এক ঘোষণায় স্টিম জানায়, প্লেস্টেশন কন্ট্রোলারের জন্য লাইব্রেরি কন্ট্রোলার সাপোর্ট ফিচার চালু করা হয়েছে। গিজচায়না