এলজি ইলেকট্রনিস তাদের আল্ট্রাগিয়ার ওএলইডি গেমিং লাইনআপে নতুন মনিটর আনছে।
গেমিং মনিটরের নতুন মডেল ৩২জিএস৯৫ইউই-এর ৩২ ইঞ্চির ফোরকে ডিসপ্লেতে রয়েছে ২৪০ হার্জ রিফ্রেশ রেট। এতে এলজির নতুন ডুয়াল-হার্টজ ফিচার দেয়া আছে। গেমাররা এক ক্লিকে সহজেই ২৪০ হার্টজ ফোরকে রেজুলেশন থেকে ৪৮০ হার্টজে ফুল এইচডি রেজল্যুশনের মধ্যে সুইচ করতে পারবে।
৩২জিএস৯৫ইউই মডেলের গেমিং মনিটরটিতে রয়েছে ন্যূনতম স্ক্রিন বেজেল। এর আল্ট্রা-ফাস্ট রেসপন্স টাইম মোশন ব্লার দূর করে। এলজি এবার পিক্সেল সাউন্ড প্রযুক্তি এবং বিল্ড ইন উফারগুলোর দেয়ার জন্য থ্রিডি সাউন্ড গেমিং অভিজ্ঞতাকে আলাদা মাত্রা দেয়।
অন্য অফারগুলোর মধ্যে পুরস্কার বিজয়ী মডেলের ৩৪জিএস৯৫কিউই এবং ৩৯জিএস৯৫কিউই রয়েছে। এতে রয়েছে ৮০০আর কার্ভ ডিজাইন, আল্ট্রাওয়াইড কোয়াড এইচডি রেজল্যুশনের ওএলইডি ডিসপ্লে, যাতে দেয়া আছে অ্যান্টি-গ্লেয়ার অ্যান্ড লো রিফ্লেকশন কোটিং।
এছাড়া এলজি ব্র্যান্ডটি দুটি ৪৫ ইঞ্চির ও একটি ২৭ ইঞ্চির মডেল (৪৫জিএস৯৫কিউই, ৪৫জিএস৯৬কিউবি এবং ২৭জিএস৯৫কিউই) উন্মোচন করেছে। আপগ্রেডেড সংস্করণগুলোয় উচ্চ রিফ্রেশ রেট, দ্রুত রেসপন্স টাইমসহ ভিইএসএ ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ৪০০ সার্টিফিকেশন রয়েছে।










