চীনা স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস সম্প্রতি তাদের সেকেন্ড জেনারেশন স্মার্টওয়াচ ওয়ান প্লাস টু বাজারে এনেছে। সম্প্রতি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয় স্মার্টওয়াচটি। ওয়ান প্লাস জানায়, দ্রুতগতির চার্জিং প্রযুক্তির সঙ্গে ৫০০ এমএএইচ ব্যাটারির কারণে একবার চার্জে টানা ১০০ ঘণ্টা চলবে স্মার্টওয়াচটি। যা ফুল চার্জ হতে সময় লাগবে ৬০ মিনিট। স্মার্ট মোড মাধ্যমে ১০০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং অতিরিক্ত ব্যবহারে ৪৮ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে ওয়াচটি থেকে। ওয়ানপ্লাস ওয়াচ টু স্মার্টওয়াচটিতে রয়েছে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যার স্ক্রিন রেজল্যুশন ৪৬৬x৪৬৬ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ৬০০ নিটস। স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে হাই এন্ড কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ডব্লিউ৫ জেন ১ প্রসেসর। যাতে রয়েছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশন। সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে গুগলের ওয়্যার ওএস ৪ ও আরটিওএস। ওয়ানপ্লাস ওয়াচ টু-এর ডিজাইন সম্প্রতি রিলিজ হওয়া ওয়ানপ্লাস ১২ সিরিজের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। ওয়ানপ্লাস ওয়াচ টুতে থাকছে ২ পয়েন্ট ৫ ডি স্যাফায়ার ক্রিস্টাল কভার। স্মার্টওয়াচটির চেসিস তৈরি হয়েছে মার্কিন মিলিটারি স্ট্যান্ডার্ডের স্টেইনলেস স্টিল দিয়ে। নতুন জেনারেশনের স্মার্টওয়াচটির ওজন ৪৯ গ্রাম এবং স্ট্র্যাপসহ ওজন ৮০ গ্রাম।

ওয়ানপ্লাস ওয়াচ টু-এর দাম ভারতীয় বাজারে ২৪ হাজার ৯৯৯ রুপি। ই-কমার্স সংস্থা অ্যামাজন ও ফ্লিপকার্টসহ ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে স্মার্টওয়াচটি। 

খবর লাইভমিন্ট