আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এর আগে তিনটি অ্যান্টি-গ্লেয়ার ওডিসি ওএলইডি গেমিং মনিটর উন্মোচন করেছে স্যামসাং। তিনটি মনিটরেই এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম প্রো, ভেসা ডিসপ্লে এইচডিআর ট্রু ব্ল্যাক ৪০০ ও স্যামসাংয়ের মালিকানাধীন অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। ৪৯ ইঞ্চির স্যামসাং ওডিসি ওএলইডি জি৯৫এসডি মডেলের কার্ভ আল্ট্রা-ওয়াইড মনিটরে রয়েছে ৫১২০×১৪৪০ রেজল্যুশন। এছাড়া এতে দশমিক ৩ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও স্যামসাংয়ের স্মার্ট টিভি প্লাটফর্ম ব্যবহারের সুবিধাও রয়েছে। ওডিসি জি৮০এসডি মডেলটি স্যামসাংয়ের প্রথম ৩২ ইঞ্চির ফ্ল্যাট ওএলইডি গেমিং মনিটর। এতে রয়েছে ফোরকে ৩৮৪০×২১৬০ রেজল্যুশন, দশমিক শূন্য ৩ মিলি সেকেন্ডের রেসপন্স টাইম ও ২৪০ হার্টজ রিফ্রেশ রেটও রয়েছে। মনিটরগুলোর দাম এখনো ঘোষণা করা হয়নি। চলতি বছরই তিনটি মনিটর বাজারে আনবে বলে আশা সংশ্লিষ্টদের। খবর এনগ্যাজেট
একাধিক অ্যান্টি-গ্লেয়ার গেমিং মনিটর স্যামসাংয়ের
আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এর আগে তিনটি অ্যান্টি-গ্লেয়ার ওডিসি ওএলইডি গেমিং মনিটর উন্মোচন করেছে স্যামসাং।










