মেমোরি চিপ ও ফাউন্ড্রি ব্যবসার প্রধান হিসেবে নতুন দুজনের নাম ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস। গতকাল কোম্পানিটি জুন ইয়ং-হিউনকে কো-সিইও ও মেমোরি চিপ ব্যবসার প্রধান হিসেবে নিয়োগ করেছে। একই সঙ্গে হান জিন-মানকে কোম্পানির প্রেসিডেন্ট ও ফাউন্ড্রি ব্যবসার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ও বর্তমান সিএফও পার্ক হার্ক-কিউকে বিজনেস সাপোর্ট টাস্কফোর্সে স্থানান্তর করা হবে। তবে নতুন সিএফওর নাম জানায়নি স্যামসাং। এমন সিদ্ধান্তের অন্যতম কারণ দ্রুত বর্ধনশীল এআই চিপবাজারে এসকে হাইনিক্স ও তাইওয়ানের টিএসএমসির সঙ্গে স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা। খবর রয়টার্স
চিপ ব্যবসার প্রধান ও সিএফও পরিবর্তন করছে স্যামসাং
মেমোরি চিপ ও ফাউন্ড্রি ব্যবসার প্রধান হিসেবে নতুন দুজনের নাম ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস।










