শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলালিংকের সঙ্গে নতুন সমঝোতা চুক্তি করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বাংলালিংকের অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে প্রশিক্ষণের পাশাপাশি এর বিভিন্ন প্রতিযোগিতা ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে অংশ নেয়ার সুযোগ পাবে।
বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো. জিয়াউল হক মামুন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলালিংকের লার্ন ফ্রম দ্য লিডারস, লার্ন ফ্রম দ্য স্টার্টআপস, ক্যাম্পাস টু করপোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ক্লাব কোলাবোরেশন, অন স্পট ইন্টার্নশিপ অ্যান্ড জব অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম, ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম, ওমেনটর ও ইনোভেটর্সসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া তাদের পাঠ্যক্রমে বাংলালিংকের বিভিন্ন কেস স্টাডি অন্তর্ভুক্ত করা হবে।
বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, ‘মেধাবী তরুণদের সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার জন্য গড়ে তুলতে বাংলালিংক প্রতিজ্ঞাবদ্ধ। সময়োপযোগী দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা এবং তাদের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে তোলাই আমাদের প্রতিশ্রুতি।’
উপউপাচার্য ড. মো. জিয়াউল হক মামুন বলেন, ‘আজকের পৃথিবীতে সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনের সুযোগ দেয়া আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, বাংলালিংকের দক্ষতা বৃদ্ধির কর্মসূচিগুলো তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। এই যৌথ উদ্যোগে আমাদের অংশীদার হওয়ার জন্য বাংলালিংককে ধন্যবাদ জানাই।’-বিজ্ঞপ্তি










