আগামী বছর একটি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা নিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম থ্রেডস। বর্তমানে থ্রেডসে যেসব কনটেন্ট রয়েছে সেগুলোতে সরাসরি রেটিং বা রিপোর্ট করা যায়না। মেটার প্রোগ্রামটির লক্ষ্য থ্রেডস অ্যাপে সরাসরি ভুয়া বা মিথ্যা তথ্য রিভিউয়ের জন্য ফ্যাক্ট চেকিং ব্যবস্থা তৈরি করা। বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রামের ফ্যাক্ট চেক রেটিং পদ্ধতি ব্যবহার করে থ্রেডস। নতুন পরিকল্পনায় প্লাটফর্মটির নিজস্ব সিস্টেম চালু হবে। এনগ্যাজেট