ব্যবহারকারীদের ইনবক্সে স্প্যাম মেসেজ পাঠানো বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। মেটা মালিকানাধীন প্লাটফর্মটি ইনবক্সে সরাসরি মেসেজ পাঠানোতে আরো নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে। এর মধ্যে কাউকে ফলো না করলে একটির বেশি মেসেজ না দেয়ার মতো বিষয়ও রয়েছে। একটির বেশি মেসেজ বা কথোপকথনের জন্য চ্যাট রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করতে হবে। এছাড়া স্প্যামাররা কোনো ছবি, ভিডিও, ভয়েস মেসেজ বা অন্য কিছু পাঠাতে পারবে না। জুনের শেষ দিকে প্লাটফর্মটি ডিরেক্ট মেসেজে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের পরীক্ষা শুরু করে। এনগ্যাজেট