ভারতের গেমারদের আকৃষ্ট করতে নতুন প্রমোশনাল অফার দেয়ার কথা ভাবছে সনি। এর মাধ্যমে প্লেস্টেশন ৫-এর দাম কমানো হবে। শিগগিরই নতুন প্রজন্মের গেমিং কনসোলের দাম কমানোর ঘোষণা দেবে কোম্পানিটি। দাম কমানোর এ সিদ্ধান্ত কার্যকর হলে প্লেস্টেশন ৫ ডিস্ক এডিশন ক্রয়ে ব্যয় হবে ৪৭ হাজার ৪৯০ রুপি। তবে এ অফার নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে বলে সূত্রে জানা গেছে। আগামীকাল থেকে বিক্রি শুরু হয়ে পরবর্তী ১০ দিন পর্যন্ত চলবে। ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে রিটেইল শপগুলোয়ও মূল্যছাড় দেয়া হবে। গিজচায়না
ভারতের বাজারে প্লেস্টেশন ৫-এর দাম কমাবে সনি
ভারতের গেমারদের আকৃষ্ট করতে নতুন প্রমোশনাল অফার দেয়ার কথা ভাবছে সনি। এর মাধ্যমে প্লেস্টেশন ৫-এর দাম কমানো হবে।










