১৯ বছর আগে নিউইয়র্কের রকফেলার সেন্টারে প্রথম স্টোর চালু করে নিনতেনদো। প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্টোর চালু করতে যাচ্ছে জাপানের বহুজাতিক ভিডিও গেমিং কোম্পানিটি। ২০২৫ সালে সান ফ্রান্সিসকোর ইউনিয়ন স্কয়ারে এ স্টোর চালু করা হবে বলে সূত্রে জানা গেছে। স্টোরের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও নিনতেনদো জানায়, দেশের যেকোনো জায়গা থেকে দর্শনার্থীরা স্টোরে আসতে পারবে এবং নিনতেনদোর বিভিন্ন পণ্য পরীক্ষা করে দেখতে পারবে। এনগ্যাজেট