টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতে প্লেস্টোর থেকে আন্তর্জাতিক পর্যায়ে ই-সিম পরিষেবা দেয়া দুটি অ্যাপ সরিয়েছে গুগল। ভারতের ব্যবহারকারীদের জন্য প্লেস্টোর থেকে এয়ারআলো ও হোলাফ্লাই নামের দুটি অ্যাপ সরিয়ে দেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। অ্যাপগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে ই-সিমের মাধ্যমে টেলিকম পরিষেবা দিয়ে থাকে। তবে এ বিষয়ে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হলেও গুগল কোনো উত্তর দেয়নি। চলতি সপ্তাহে ডিওটি অ্যাপল, ইন্টারনেট ও টেলিকম পরিষেবা কোম্পানিগুলোকে অ্যাপ দুটি ব্লক করে দেয়ার নির্দেশনা দিয়েছে। ইটি টেলিকম