তরুণদের জন্য বিজয়ের মাসে আকর্ষণীয় সব অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ডিসেম্বরজুড়েই ক্রেতাদের জন্য এ অফারগুলো থাকবে।

আগামীকাল থেকে শুরু হবে এ ক্যাম্পেইন। বিজয়ের মাস উদযাপনে ইনফিনিক্স নোট ৩০ স্মার্টফোনের ৮ জিবি+ ২৫৬ জিবি ভার্সনের দাম ২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়া হট ৩০ ফোনের ৪ জিবি+ ১২৮ জিবি ভার্সনের দাম কমানো হয়েছে ১ হাজার টাকা। এই মডেলগুলো এখন পাওয়া যাচ্ছে যথাক্রমে ২১ হাজার ৯৯৯ ও ১৩ হাজার ৯৯৯ টাকায়।

তাছাড়া নোট ৩০ ও হট ৩০ সিরিজের নির্দিষ্ট ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এ অফারের আওতায় থাকছে নোট ৩০ প্রো, নোট ৩০ (৮+ ১২৮/২৫৬ জিবি), হট ৩০ (৪/৮+ ১২৮ জিবি) এবং হট ৩০আই (৪/৮+ ১২৮ জিবি) মডেলগুলো।

চলতি বছরের এপ্রিলে বাজারে আসে হট ৩০ সিরিজ। এ সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো হট ৩০ ও হট ৩০আই। আর জুলাইয়ে বাজারে আসা নোট ৩০ সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো নোট ৩০ এবং নোট ৩০ প্রো। 

ইনফিনিক্স আরো নিয়ে এসেছে শীতকালীন ফটোগ্রাফি চ্যালেঞ্জ। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের শীতকালীন মুহূর্ত ক্যামেরাবন্দি করে শেয়ার করতে পারবেন। এ ক্যাম্পেইনের আওতায় ৫ ডিসেম্বর পর্যন্ত থাকছে মিস্ট্রি বক্স জিতে নেয়ার সুযোগ। অংশগ্রহণকারীদের ইনফিনিক্স উইন্টার চ্যালেঞ্জ হ্যাশট্যাগের সঙ্গে শীতকালীন মুহূর্ত সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে হবে। —বিজ্ঞপ্তি