সানবার্ডের আইমেসেজ ফর অ্যান্ড্রয়েড অ্যাপটি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। এটি অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইসের মধ্যে ক্রস প্লাটফর্ম মেসেজিংয়ের সুবিধা দিয়ে থাকে। বর্তমানে সানবার্ডের বিনামূল্যে বেটা টেস্টিং প্রোগ্রামে প্রায় ১ লাখ ৭০ হাজার ব্যবহারকারী রয়েছে। আগামীতে ক্রস মেসেজিং ফিচারটির জন্য মাসিক ১ ডলার ৯৯ সেন্ট সাবস্ক্রিপশন ফি চালু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সানবার্ড ঘোষণা দিয়েছে শিগগিরই তারা আরসিএস ও এসএমএস ফিচার অ্যাপটিও আনবে। খবর টেক টাইমস
অ্যান্ড্রয়েডের জন্য আইমেসেজ পরিষেবা সম্প্রসারণ করছে সানবার্ড
সানবার্ডের আইমেসেজ ফর অ্যান্ড্রয়েড অ্যাপটি সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে।










